ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোববার ও সোমবার ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

রোববার ও সোমবার ঢাকায় ১৪ জনসভা করবেন তারেক রহমান

সারা দেশে নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ করে রোববার ও সোমবার দুই দিনে ঢাকা মহানগরের ১৪ আসনে নির্বাচনী জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন আসনে ঘুরে ঘুরে তিনি ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।

শনিবার বিকালে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার ঢাকা মহানগর উত্তরের ছয়টি আসনে এবং সোমবার নিজের আসনসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসন মিলিয়ে মোট আটটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

রোববার তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। প্রথম জনসভা হবে দুপুর ২টায় ইসিবি চত্বরে। এরপর ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লালমাঠে দুপুর ৩টায়, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৩টায়, ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৪টায়, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল সাড়ে ৫টায় এবং শেষ জনসভা হবে ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলে সন্ধ্যা সাড়ে ৬টায়।

পরদিন সোমবার প্রথম জনসভা হবে ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়। এরপর ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর নির্বাচনী এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধূপখোলা মাঠে বিকাল ৫টায় এবং শেষ জনসভা হবে ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায়।

নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে প্রতিটি জনসভায় তারেক রহমান বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন বলে জানান দলীয় নেতারা।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচার কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ভোটগ্রহণ শুরু হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!