ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারাগারে ভোট দিয়েছেন ৪৫৩৮ বন্দী

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

কারাগারে ভোট দিয়েছেন ৪৫৩৮ বন্দী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা বন্দীদের একাংশ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ কার্যক্রমে প্রথম পাঁচ দিনে মোট ৪ হাজার ৫৩৮ জন কারাবন্দী ভোট দিয়েছেন। শনিবার কারা কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন এবং শনিবার ৪৭১ জন কারাবন্দী ভোট দিয়েছেন।

শনিবার ভোট দেওয়া ৪৭১ জনের মধ্যে ৪৪৮ জন পুরুষ, ২৩ জন নারী এবং ১৬ জন বিশেষ বন্দী ছিলেন। কারা সূত্র আরও জানিয়েছে, কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হচ্ছে রোববার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন