ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিকে স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থন

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

বিএনপিকে স্বতন্ত্র প্রার্থী দোলনের সমর্থন

ফরিদপুর-১ আসনে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার লক্ষ্যে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সমর্থন ঘোষণার সময় আরিফুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। এই নীতির প্রশ্নে তিনি কোনো আপস করবেন না।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ইনসাফের কথা বলে বে-ইনসাফি কাজ করে তাদের বিপক্ষে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সেই বিবেচনা থেকেই তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর এই সমর্থনকে স্বাগত জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায় এবং এই ঐক্যের মাধ্যমে তারা লক্ষ্য অর্জনে সক্ষম হবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আরিফুর রহমানের এই সিদ্ধান্ত ফরিদপুরে ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!