ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে: তাসলিমা আখতার

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে: তাসলিমা আখতার

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে। তবে পেশিশক্তি কিংবা টাকা-পয়সার জোর দেখিয়ে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।

রোববার বিকালে ইস্কাটন, বাংলামোটর ও এজি চার্চসংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, ঢাকা-১২ আসনের দায়িত্বশীল ভোটাররা মাথাল মার্কায় ভোট দিয়ে সংসদে নিজেদের যোগ্য প্রতিনিধি পাঠাবেন। একই সঙ্গে বিনা বাধায় ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার।

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ার আগের শেষ পর্যায়ের এই প্রচার ও গণসংযোগে তাসলিমা আখতারের সঙ্গে ছিলেন ঢাকা-১২ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার, গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের সংগঠকরা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তারা তাসলিমা আখতারের ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা ও ইশতেহারের প্রশংসা করেন। নির্বাচিত হলে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন–এমন আস্থাও জানান তারা।

নির্বাচনী কার্যালয় জানিয়েছে, সোমবার আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে তাসলিমা আখতার নিজের প্রচারণা দল ও স্থানীয় শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত ছয়টি ওয়ার্ডের সবগুলোতে শেষ পর্যায়ের গণসংযোগ করবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!