ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সূচি অনুযায়ী, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ডা. শফিকুর রহমান কেবল দলীয় প্রধানই নন, তিনি ১১ দলীয় নির্বাচনি জোটের শীর্ষ নেতৃত্বেও রয়েছেন। তফসিল ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন জেলা ও শহরে সফর করেছেন। নির্বাচনি প্রচারে তিনি দলের কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি জনসভায় বক্তব্য দিয়েছেন এবং ভোটারদের জোটের পক্ষে সমর্থনের আহ্বান জানিয়ে চলেছেন।

জামায়াতের নির্বাচন সূত্র জানায়, ভোটের দিন তিনি নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করবেন এবং নির্ধারিত কেন্দ্রে সরাসরি ভোট প্রদান করবেন। দলীয় কর্মীদের সঙ্গে সমন্বয় রক্ষা করে তিনি ভোটকেন্দ্রে উপস্থিতির বিষয়ে সতর্ক রয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, দলের প্রধান হিসেবে ভোট কেন্দ্রে উপস্থিত থাকা এবং নিজ নির্বাচনি এলাকায় থাকা ডা. শফিকুর রহমানের এই সিদ্ধান্ত জনগণের মধ্যে ভোটপ্রক্রিয়ার গুরুত্ব ও দলের প্রতি আস্থা বাড়াবে।

এছাড়া, নির্বাচনী জোটের অন্যান্য নেতারা এবং জামায়াতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা স্বতন্ত্রভাবে তাদের নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। এদিকে, নির্বাচনের নিরাপত্তা, ভোটারদের সুবিধা এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন