ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন নাহিদ ইসলাম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, তা দল থেকে জানানো হয়েছে। নির্বাচন পরিচালনা জোটের মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত এ তথ্য জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার ১৬২ নং এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন।

দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কাউনিয়া কেন্দ্রে তার মাকে নিয়ে ভোট দিতে যাবেন।

দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ জোটের পঞ্চগড়-০১ আসনের প্রার্থী সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্র প্রথম দিকেই ভোট দেবেন।

নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

দলের যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন।

ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদরাসা, ৭১ নং ওয়ার্ড কেন্দ্রে ভোট দেবেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন