ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টাকায় ভোট কেনা ও জাল ভোটের শঙ্কা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের এনসিপি প্রার্থীর।

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

টাকায় ভোট কেনা ও জাল ভোটের শঙ্কা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের এনসিপি প্রার্থীর।

কালো টাকা দিয়ে ভোট কেনা ও ভাড়া করা শ্রমিক দিয়ে জাল ভোট প্রদানের পরিকল্পনার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের (এনসিপি) প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহাদী। বুধবার বিকেলে আশুগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে একটি পক্ষ পুরাতন কায়দায় পরিকল্পিতভাবে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বাইরের লোকজন এনে জাল ভোট দেওয়া এবং কালো টাকার মাধ্যমে ভোটার দের প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। মাওলানা মাহাদী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা কামনা করেন।

তিনি বলেন, জনগণ আর পুরাতন অপ-রাজনীতির পুনরাবৃত্তি চায় না। তারা নতুন বন্দোবস্ত চায়। আমার নির্বাচনী প্রচারণাকালে নবীন, প্রবীনসহ জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি’র আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী মোবারক হোসেন, আশুগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়ক আনিসুল ইসলাম দিপু এবং সরাইল উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন