ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘নয়া বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি’—হান্নান মাসউদকে সমর্থন নাহিদ ইসলামের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ এএম

‘নয়া বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি’—হান্নান মাসউদকে সমর্থন নাহিদ ইসলামের

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পক্ষে সমর্থন জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তাকে ‘নয়া বন্দোবস্তের লড়াকু প্রতিনিধি’ হিসেবে উল্লেখ করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, হাতিয়া দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং সেখানে জমিদারি শাসনের অভিযোগ রয়েছে। তার ভাষ্য, দ্বীপাঞ্চলটি ‘গুটিকয়েক রাজনৈতিক গডফাদার ও মাফিয়াদের পৈত্রিক সম্পত্তিতে’ পরিণত হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে আব্দুল হান্নান মাসউদ কাজ করছেন বলে তিনি দাবি করেন।

জুলাইয়ের আন্দোলনের সময় মাসউদের ভূমিকা ছিল সোচ্চার ও দৃঢ় বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। তার মতে, হাতিয়ার মানুষকে দীর্ঘদিনের ভয় ও পরাধীনতা থেকে মুক্ত করতে তেজস্বী নেতৃত্ব প্রয়োজন।

পোস্টে আরও দাবি করা হয়, মাসউদ নির্বাচিত হলে নদীভাঙন রোধে স্থায়ী সমাধান, চরাঞ্চলের মানুষের ভূমির অধিকার নিশ্চিত করা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং হাতিয়াকে আধুনিক পর্যটন ও মৎস্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সবশেষে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে আব্দুল হান্নান মাসউদকে বিজয়ী করার আহ্বান জানান নাহিদ ইসলাম।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন