ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোট কেনা নয়, জাল ভোট চ্যালেঞ্জের টাকা খামে ঢুকাচ্ছিলেন নেতাকর্মীরা: জামায়াত প্রার্থী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ এএম

ভোট কেনা নয়, জাল ভোট চ্যালেঞ্জের টাকা খামে ঢুকাচ্ছিলেন নেতাকর্মীরা: জামায়াত প্রার্থী

ঢাকা-৬ আসনের সূত্রাপুর ভোটকেন্দ্রে ভোট কেনার জন্য টাকা বিতরেণের অভিযোগে দুই জামায়াত নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে জাল ভোট চ্যালেঞ্জের টাকা পোলিং এজেন্টকে দেওয়াকে কেন্দ্র করে মব সৃষ্টির অভিযোগ করেন এই আসনের জামায়াত প্রার্থী ড. আব্দুল মান্নান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুল মান্নান একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশনের নিয়ম অনুযায়ী জাল ভোট চ্যালেঞ্জের জন্য ১০০ টাকা দিতে হয়। আমরা প্রতিটা বুথে জালভোট চ্যালেঞ্জ করার জন্য একটা খামের ভেতরে ৫০০ টাকা দিয়েছি, যেখানে ১০০ টাকার নোট পাঁচটা।

একটি দোকানে বসে টাকা খামে প্রস্তুত করার সময় কতিপয় লোক টাকা বিতরণের অভিযোগে তাকে ঘেরাও করে রাখে। সেখানে আমাদের থানা আমির, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি যারা ছিলেন তাদেরকে মারধর করে।

আব্দুল মান্নান বলেন, এ সময় সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট যাচাই না করেই বিএনপির প্রতি প্রভাবিত হয়ে দুই দিনের কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রের এটি বোঝা দরকার ছিল, দোকানে বসে কীভাবে টাকা দেওয়া যায়! টাকা দেওয়ার তো একটা গ্রাউন্ড থাকে।

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন