ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচন সুষ্ঠু না হলে, আবার স্বৈরাচার তৈরি হলে কারও পিঠের চামড়া থাকবে না: সারজিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ এএম

নির্বাচন সুষ্ঠু না হলে, আবার স্বৈরাচার তৈরি হলে কারও পিঠের চামড়া থাকবে না: সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৌর শাখার সদস্যসচিব আমিনুর রহমান নিলুর কাছে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে তার বাড়িতে যান দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম। এ সময় স্থানীয়দের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের পর সারজিস আলম ওই নেতার বাড়িতে গেলে কিছু স্থানীয় ব্যক্তি সেখানে ভোটকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ তুলে তার কাছে ব্যাখ্যা চান। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনাস্থলে সাংবাদিকদের সারজিস আলম বলেন, এনসিপির পঞ্চগড় পৌর শাখার সদস্যসচিব আমিনুর রহমান নিলু চাঁদাবাজির শিকার হয়েছেন। তিনি জানান, এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে এবং প্রমাণ তাদের কাছে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু পোস্ট ও মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, তা সময়ের সঙ্গে প্রমাণিত হবে।’ গণমাধ্যমের প্রতি সত্য তথ্য তুলে ধরার আহ্বানও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে পরিস্থিতি জটিল হতে পারে। তার ভাষ্য, ‘নির্বাচন সুষ্ঠু না হলে এবং আবার স্বৈরাচার তৈরি হলে কারও পিঠের চামড়া থাকবে না।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন