ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোটের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে : সালাহউদ্দিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

ভোটের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এর মধ্য দিয়েই সাম্যের এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব৷

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার অতি উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেকে ভোটের আগের রাতেই জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় অনৈতিক পন্থা অবলম্বন করেছে৷ এটি গণতন্ত্রের যাত্রাপথকে বাধাগ্রস্ত করবে বলে মত দেন তিনি৷

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন