ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোট দিলেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

ভোট দিলেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান

ভোট দিয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মিরপুর কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। সপরিবারে বৃহস্পতিবার সকালে ভোট কেন্দ্রে আসেন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এ আসনের মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ৩২ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ২৩ হাজার ৭ ও হিজড়া চার জন।

এই আসনে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন- জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে সৈয়দ আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রিয়াজ উদ্দিন, গণফোরামের মো. জসিম উদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সোহেল রানা, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নুরুল আমিন, জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন