ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্য পেল ইসলামী আন্দোলন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্য পেল ইসলামী আন্দোলন

জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এক আসনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। বরগুনা-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। ধানের শীষের নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে হারিয়েছেন তিনি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন। এতে ৪ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।

উল্লেখ্য, বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার আছেন ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার হয়েছেন। এছাড়াও আসনটিতে ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এর আগে ১৬ জানুয়রি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যায় বাংলাদেশ ইসলামী আন্দোলন। ওই দিনেই সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘ওয়ান বক্স পলিসির মাধ্যমে ইসলামপন্থী শক্তি এক করার যে চেষ্টা ছিল, সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেই নিজেদের মতো নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। এরপর এককভাবে ২৬৮ আসনেই নির্বাচন করে দলটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন