ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের ৫ লক্ষ টাকা দিলেন নবনির্বাচিত এমপি কায়কোবাদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের ৫ লক্ষ টাকা দিলেন নবনির্বাচিত এমপি কায়কোবাদ

কুমিল্লা (৩) মুরাদনগর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ১৩ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ফুলেল শুভেচছা জানাতে আসেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়।

এ সময় নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ফান্ড গ্রহনের নির্দেশ দেন এবং নগদ ৫ লক্ষ টাকা অনুদান দিয়ে তিনি বলেন- হিন্দু সম্প্রদায়ের সকল অসহায়, দরিদ্রদের এ ফান্ড থেকে সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে এ ফান্ডে আরো আর্থিক সহযোগিতা করবেন তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এমন মানবিক উদ্যোগে আনন্দিত হিন্দু ধর্মাবলম্বীরা। তারা ইশ্বরের কাছে প্রার্থনা করে বলেন আমাদের প্রতি ভগবানের আশির্বাদ যে আমরা আপনার মত এমপি পেয়েছি।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহবায়ক দুলাল দেবনাথ বলেন- সাধারণত নেতারা ভোটের আগে খোঁজ খবর রাখে আর্থিক সহযোগিতা করে কিন্তু ভোটের পর খবর রাখে না। ইশ্বরের কৃপায় আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি নির্বাচিত হয়েই গরিব অসহায়দের কথা ভেবে ৫ লক্ষ টাকা নগদ আর্থিক সহযোগিতা করেছেন এবং অসহায় দরিদ্রের সহযোগিতা করার জন্য ফান্ড গঠন করার নির্দেশ দিয়েছেন। এমন নেতা পাওয়া সৌভাগ্যের

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন- মুরাদনগরের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এমপি হয়ে তিনি আমাদের ফুল নিয়েছেন ঠিকই কিন্তুু ভেবেছেন গরিব অসহায়দের কথা। তাদেরকে সহযোগিতা করার জন্য ৫ লক্ষ টাকা দিয়ে ফান্ড গঠন করতে বলেছেন পর্যায়ক্রমে তিনি আরো সহযোগিতা করবেন। আমরা তার কাছে কোন সহযোগিতা চাইনি তিনি ই আমাদের অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ উদ্যোগ নিয়েছেন।

আমাদের নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুধু আজকে নয় দেশের নানান দুর্যোগে সন্কটে আমাদের পাশে দাড়ান। আমাদের আনন্দ উৎসব ও সুখে দুঃখে খোজ রাখেন। আমরা দাদাভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন