ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দেওয়া ৫৫ জন নেতা-কর্মীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

গতকাল মঙ্গলবার বিকালে জেলা পরিষদ কনফারেন্স রুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এসময় নবাগত নেতাকর্মীদের নিজ হাতে ফুলের মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেন এবং নবাগত নেতা-কর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা পরিষদের প্রশাসক হাবিব এসময় নবাগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানানো হলো। আশা করি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে শ্রমিক দলের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। তিনি এসময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন