ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:২০ এএম

বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ৩

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) শহরের ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তদন্তের ভিত্তিতে প্রতারকদের শনাক্ত করে তাদের আটক করা হয় এবং বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নিউ কলোনি এলাকার আজগর হোসেনের ছেলে আল আমিন (২২), বাপ্পি আলমের ছেলে শিহাব হোসেন (২০) এবং মৃত দিলসের ছেলে মো. নাদিম হোসেন (২৯)। তাদের কাছ থেকে বিমানবাহিনীর ভুয়া আইডি কার্ড, মোবাইলের মতো দেখতে তিনটি ওয়াকিটকি ও কিছু নকল কাগজপত্র জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চক্রটি নিজেদের বিমানবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে ফতে মোহাম্মদপুরের বাসিন্দা ওয়ার্কশপ ব্যবসায়ী জাবেদ খানের দুই সন্তানকে ‘ড্রোন গার্ড’ পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। এ উদ্দেশ্যে তারা জাবেদের কাছ থেকে ১০ লাখ টাকার চুক্তি করে এবং ২ এপ্রিল প্রথম দফায় ৬ লাখ ৪০ হাজার টাকা নেয়। পরে ভেরিফিকেশন ও অন্যান্য খরচের অজুহাতে আরও ১ লাখ ৫০ হাজার টাকা নেয় প্রতারকরা।

পরবর্তীতে চাকরিপ্রার্থীদের রাজশাহীতে নিয়ে গিয়ে কিছু প্রাথমিক প্রশিক্ষণ ও রেশন সামগ্রী সরবরাহ করে চক্রটি। জানানো হয়, নিয়োগপত্র ১৮ মে দেওয়া হবে। কিন্তু ২০ মে তারা একটি অস্বাভাবিক ধরনের চুক্তিনামা নিয়ে জাবেদের বাড়িতে গেলে তার সন্দেহ হয় এবং তিনি ঈশ্বরদী থানায় অভিযোগ করেন।

ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার গভীরে তদন্ত চলছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন