ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামের পাঠানটুলিতে ভবনের লিফটের নিচে মিলল নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত লাশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:০১ পিএম

চট্টগ্রামের পাঠানটুলিতে ভবনের লিফটের নিচে মিলল নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত লাশ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় একটি বহুতল ভবনের লিফটের নিচ থেকে মাশফিক (৩৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর আজ শনিবার (২৩ মে) দুপুরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক তার বাসা থেকে বের হন। ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, ওই রাতেই আনুমানিক ২টার দিকে তিনি পুনরায় ভবনে প্রবেশ করেন এবং লিফটে চড়ে ওপরে ওঠেন। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।

আজ শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান বাসিন্দারা। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে মাশফিকের রক্তাক্ত মরদেহ বের করা হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনও নিশ্চিত নয়। রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!