ঢাকা   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সরকারি সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী চৌহালী উপজেলা পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করেন।

সকালে চৌহালী উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিনের বিপরীতে প্রতি বান্ডিলে ৩ হাজার টাকা হিসেবে মোট ১ লাখ ২৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে এসব পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া নদীগর্ভে বসতভিটা হারানো আরও ১৫টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে ১৩৩টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক।

পরে জেলা প্রশাসক পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পুকুরিয়া-কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানেও অংশ নেন, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে।

সফরের অংশ হিসেবে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস এবং চৌহালী থানা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সরকারি সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. শাহনাজ পারভীন, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হাবলু), চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন