ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গরুর খামার ভাড়া নিয়ে তৈরি হলো নকল সিগারেটের কারখানা, ২ কোটি টাকার কাঁচামাল জব্দ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

গরুর খামার ভাড়া নিয়ে তৈরি হলো নকল সিগারেটের কারখানা, ২ কোটি টাকার কাঁচামাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করা হয়।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে এ নকল সিগারেট উৎপাদন কারখানার সন্ধান মিলেছে।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামে গরুর খামার ভাড়া নিয়ে গড়ে তোলা ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানকালে কারখানার ভেতরে কাউকে পাওয়া যায়নি।

জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের আজিরুদ্দিন সরকারের ছেলে শাকিল আহমেদ এবং বৈদ্যনাথ তলা গ্রামের ইনসার আলীর ছেলে লোকমান হোসেন লিওন খামারটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট তৈরি করে আসছিলেন।

অভিযানে মোট ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। এর মধ্যে ৯৬ লাখ টাকা মূল্যের ১২ লাখ শলাকা ডার্বি, ৮৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১১ লাখ ৫০ হাজার শলাকা রয়েলস ও রয়েল নেক্সট, ২০ লাখ টাকা মূল্যের দুই লাখ শলাকা নেভি এবং এক লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ২১০০ কেজি অপ্রসেসড পচা তামাক রয়েছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য দুই কোটি চার লাখ ১৪ হাজার টাকা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস জানান, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায়। আইনশৃঙ্খলার স্বার্থে এবং জনস্বাস্থ্যের হুমকিস্বরূপ এই অবৈধ কার্যক্রম বন্ধে কারখানার মালামাল জব্দ করা হয়েছে।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন