ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াতের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াতের

মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে দলীয়করণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা।

প্রকাশিত নিয়োগ তালিকায় রাজনৈতিক বিবেচনা করা হয়েছে এমন অভিযোগ জামায়াতের নেতাদের।

উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামের নেতৃত্বে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যামিলি কার্ড জরিপ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য প্রকাশিত তালিকায় দলীয় বিবেচনা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত যোগ্য ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা নিয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা জামায়াত আমির রবিউল অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের মতো একটি সামাজিক সুরক্ষা কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনার ভিত্তিতে কাউকে নিয়োগ দেওয়া হলে কর্মসূচির উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের সঠিক তথ্য সংগ্রহেও সমস্যা তৈরি হতে পারে।

উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা উদ্যোগ। তাই এ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট জনবল নিয়োগে কোনো ধরনের পক্ষপাত বা দলীয় প্রভাব থাকা উচিত নয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন