ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরা বিএনপি কার্যালয়ের সামনে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম

সাতক্ষীরা বিএনপি কার্যালয়ের সামনে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে কার্যালয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী জানান, রাতে কোনো একসময় বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দের পর স্থানীয়রা সেখানে জড়ো হন। ঘটনার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

এদিকে খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখেন। একই সাথে ু ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এদিকে, স্থানীয় বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন