ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যমুনা নদীতে নৌকা ভ্রমণে আনন্দঘন বিকেল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

যমুনা নদীতে নৌকা ভ্রমণে আনন্দঘন বিকেল

যমুনার বুকে নৌকা ভ্রমণে মেতে উঠেছেন ভ্রমণপিপাসু মানুষ। নদীর শীতল বাতাস, ঢেউয়ের ছন্দ আর বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিরাজগঞ্জ শহরসংলগ্ন যমুনা নদীতে নৌকা ভ্রমণে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিকেলের শেষ আলোয় যমুনার বিস্তীর্ণ জলরাশি এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণপ্রেমীরা।

এ সময় অনেককে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতেও দেখা যায়।
নৌকা ভ্রমণে অংশ নেওয়া নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল বলেন, যমুনা শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। ব্যস্ত জীবনের কর্মচাঞ্চল্যের মাঝে নদীর বুকে কিছু সময় কাটালে মানসিক প্রশান্তি ফিরে আসে। প্রকৃতির এত কাছাকাছি আসার সুযোগ সত্যিই অসাধারণ।

স্থানীয় মাঝি কাদের জানান, সাম্প্রতিক সময়ে যমুনা নদীতে নৌকা ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে।

স্থানীয় সচেতন মহলের মতে, যমুনা নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো গেলে এটি উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও লাইফ জ্যাকেট ব্যবহারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন