ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাবার পক্ষে নির্বাচনী প্রচারে জাইমা রহমান

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

বাবার পক্ষে নির্বাচনী প্রচারে জাইমা রহমান

আসন্ন নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন তার মেয়ে জাইমা রহমান। শনিবার দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে এ গণসংযোগ শুরু হয়।

গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন জাইমা রহমান। এ সময় পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আগত সাধারণ মানুষের হাতে ধানের শীষের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় তিনি গুলশান এলাকার বিভিন্ন অফিস ও বেসরকারি ব্যাংকের ভেতরেও যান। একটি বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন।

ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’

গণসংযোগের সময় তাকে পরিবেশবান্ধব বীজ বিতরণ করতে দেখা যায়। নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এসব বীজ মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে।

জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও ভোট চাইতে দেখা যায়। গুলশানের বিভিন্ন সড়কে গণসংযোগ চলাকালে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!