ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রাম বিভাগে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৫৯ শতাংশ

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

চট্টগ্রাম বিভাগে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৫৯ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে এখন পর্যন্ত ভোট পড়েছে ৩১ দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬ আসনে পড়েছে ২৬.৩০ শতাংশ।

বৃহস্পতিবার দুপুর ১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

বিভাগে সবচেয়ে বেশি ভোট পড়েছে খাগড়াছড়ি জেলায়। যেখানে ভোট পড়েছে ৪০ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে চাঁদপুর জেলায়, যেখানে ভোট পড়েছে মাত্র ২২ শতাংশ।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ২৬.৩০ শতাংশ, কক্সবাজারে ৩৭.৭৫ শতাংশ, নোয়াখালীতে ৩২.০৮ শতাংশ, কুমিল্লায় ৩০ শতাংশ, ফেনীতে ৩৩.১৭ শতাংশ, লক্ষ্মীপুরে ৩৭ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০.১৮ শতাংশ, রাঙামাটিতে ৩০ শতাংশ এবং বান্দরবানে ২৯ শতাংশ ভোট পড়েছে।

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে। আর সবচেয়ে কম ভোট পড়েছে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে।

নগর ও নগরসংলগ্ন পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, “দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিচ্ছেন।”

চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন এবং হিজড়া ভোটার ৭০ জন।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানও দেখা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন