নড়াইল সদর উপজেলায় ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেনের ধাক্কায় পলি বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়। ও তার কোলে থাকা শিশু ফুরকান (২)কে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা – বেনাপোল রেললাইনের পৌরসভার বরাগুলা রেল সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পলি বেগম সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় গ্রামের নুর ইসলাম ভূইয়ার স্ত্রী ও সন্তান।
পুলিশও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে সদর উপজেলার পৌরসভার বরাগুলা এলাকায় ঢাকা – বেনাপোল রেললাইনের দিয়ে শিশু সন্তানকে নিয়ে হাটাহাটি করছিলেন পলি বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পলি বেগম ঘটনাস্থলে মারা যায়, এবং কোলে থাকা শিশু সন্তান রেল লাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও জানা যায়, চা দোকানদারের কাছে পলি বেগম জানতে চাই ট্রেন কখন আসবেন। এর কিছুক্ষণ পর ট্রেন দুর থেকে হুইসেল দিলে পলি বেগম তার সন্তানকে কোলে নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বার্তা বাজারকে বলেন, রেলওয়ে পুলিশ এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বার্তা বাজার/এস এইচ






