ঢাকা   রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসিনা আমলে জঙ্গি নাটকের সহযোগী পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল এখন ডিএমপিতে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:২০ পিএম

হাসিনা আমলে জঙ্গি নাটকের সহযোগী পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল এখন ডিএমপিতে

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যায় গণহত্যাকারী শেখ হাসিনা সরকার এর পরে পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল চললেও এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে আছেন বিগত ফ্যাসিবাদী আমলের সুবিধাভোগী অনেক কর্মকর্তা। তেমনি একজন বিতর্কিত কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, যাকে নিয়ে পুলিশ প্রশাসনে ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসিনা আমলের ‘গুম-খুন ও জঙ্গি নাটকের’ অন্যতম কুশীলব হিসেবে পরিচিত পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও বনজ কুমার মজুমদারের এই ঘনিষ্ঠ সহযোগী এখন ভোল পাল্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন।

সূত্র জানায়, ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম ২০০৬ সালে পুলিশে যোগদান করেন । তবে তার উত্থান মূলত ২০২০ সালে। শেখ হাসিনার বিশেষ সহকারী ও সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের সুপারিশে ২০২০ সালের ১৮ জুন তিনি পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পান। এরপর শেখ হাসিনার ‘গুম-খুনের’ অন্যতম সহযোগী হিসেবে পরিচিত তৎকালীন সিটিটিসি প্রধান ও এসবি প্রধান মনিরুল ইসলাম তাকে পিরোজপুরের পিবিআই থেকে নিজের কাছে এসবিতে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, এসবিতে থাকাকালীন মনিরুলের প্রত্যক্ষ নির্দেশে তথাকথিত ‘জঙ্গি নাটকের’ মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে এই কর্মকর্তা সরাসরি অংশ নেন।

জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতাকে হত্যার ক্ষেত্রে পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও বনজ কুমার মজুমদারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শেখ জাহিদুল ইসলাম এই ভয়ংকর সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। তবে সরকার পতনের পর তিনি কৌশলে নিজের রূপ পরিবর্তন করেন। নিয়মিত পদোন্নতি এবং পিপিএম পদক পাওয়ার পরও তিনি নিজেকে ‘বঞ্চিত’ দাবি করে পুলিশের একটি বিশেষ গ্রুপের সাথে সখ্য গড়ে তোলেন। ভোল পাল্টানোর পর তিনি প্রথমে ঠাকুরগাঁওয়ের এসপি এবং পরবর্তীতে গত ২৬ নভেম্বর নীলফামারীর এসপি হিসেবে পদায়ন পান।

সর্বশেষ (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নীলফামারী থেকে সরিয়ে ডিএমপির ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। ফ্যাসিবাদী আমলের সর্বোচ্চ সুবিধাভোগী এবং জুলাই গণহত্যার মদদদাতাদের একজন সহযোগীকে ডিএমপির মতো গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করায় রাজনৈতিক সচেতন মহলে চরম অসন্তোষ বিরাজ করছে। অনেকে মনে করছেন, বর্তমান সরকারকে বিপাকে ফেলতে এটি পলাতক হাসিনা সরকার ও ভারতীয় কোনো কূটকৌশলের অংশ হতে পারে।

বিগত দিনের গুম, খুন ও ফ্যাসিবাদী সরকারের দালালির দায়ে অভিযুক্ত এই কর্মকর্তাকে পদায়ন না করে অবিলম্বে বরখাস্ত করে আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলের পক্ষ থেকে।

 

বার্তা বাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!