ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:১৬ এএম

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মিঠামইন উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়িতে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর দুইজন পালিয়ে যায়।

গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এইসব তথ্য নিশ্চিত করে মিঠামইন থানা পুলিশ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন