জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি, একই ইনকিউবেটরে ৩ জন নবজাতককে রাখা এবং পরিত্যক্ত ভবনে চিকিৎসা চলার চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে আজ শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
হাসপাতালের বেহাল দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, শিশু ওয়ার্ডে একটি ইনকিউবেটরে ৩ জন করে নবজাতককে রাখা হচ্ছে। পাশাপাশি ২০২১ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা সত্ত্বেও এখনও সেখানে রোগী রেখে ঝুঁকিপূর্ণ অবস্থায় সেবা দেয়া হচ্ছে।






