ঢাকা   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আপত্তিকর ভিডিও ফাঁসের পর বড় সর্বনাশ হয়ে গেল অভিনেতা পাভেলের!

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

আপত্তিকর ভিডিও ফাঁসের পর বড় সর্বনাশ হয়ে গেল অভিনেতা পাভেলের!

আপত্তিকর ভিডিও ফাঁসের পর বড় সর্বনাশ হয়ে গেল অভিনেতা পাভেলের!

বিনোদন ডেস্ক : আপত্তিকর ভিডিও ফাঁসের পর বড় সর্বনাশ হয়ে গেল অভিনেতা পাভেলের! অভিনেতা সাইদুর রহমান পাভেলকে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

সম্প্রতি পাভেলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে নির্মাতা কাজল আরেফিন অমির দেওয়া একটি তালিকাকে ঘিরে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত শিল্পীদের নাম দেখা গেলেও সাইদুর রহমান পাভেলের নাম ছিল না। এ বিষয়টিই পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই তালিকা ও পাভেলের ভাইরাল ভিডিও নিয়ে নানা আলোচনা করছেন দর্শকরা। অনেকেই ধারণা করছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ধারাবাহিকটিতে পাভেলের উপস্থিতি নিয়ে পরিবর্তন এসেছে।

তবে তাকে বাদ দেওয়ার বিষয়ে নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা পাভেলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে জনপ্রিয় একটি নাট্যধারাবাহিক। এতে নিয়মিত অভিনয় করা শিল্পীদের চরিত্র ও সংলাপ নিয়ে সামাজিক মাধ্যমেও প্রায়ই আলোচনা হয়ে থাকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন