ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবেগঘন এক বার্তায় সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম

আবেগঘন এক বার্তায় সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই’

আবেগঘন এক বার্তায় সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই’

বিনোদন ডেস্ক : বাবা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন তিনি। সেখানে আবেগঘন এক বার্তায় সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।’

সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সালমার পরিবার ও স্বজনদের মধ্যে। তবে তার বাবার মৃত্যুর কারণ কিংবা জানাজা ও দাফনের সময়, স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে সংগীতাঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও প্রকাশ হয়েছে। এর আগে সাময়িক বিরতির পর রেকর্ডিংয়ে ফিরেই গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেছেন তিনি। গানটি দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন সংগীতায়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। গানটিতে তার সঙ্গে রয়েছেন সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজ। এর মিউজিক ভিডিওর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং ১৭ সেপ্টেম্বর গানটি প্রকাশের কথা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন