ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কবে হবে ঈদুল আজহা, জানা গেল যা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

কবে হবে ঈদুল আজহা, জানা গেল যা

কবে হবে ঈদুল আজহা, জানা গেল যা

এমটিনিউজ২৪ ডেস্ক : গতকাল ১৮ এপ্রিল জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। শনিবার সারাদেশে চাঁদ দেখা না যাওয়ায় রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস। আর জিলহজের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা।

হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ দিনে শেষ হলে ১৯ মে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা হবে ২৯ মে।

তবে ঈদের সঠিক তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন