ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:১৭ পিএম

বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে রাজধানীসহ আশেপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

শুক্রবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জুমার নামাজের পর মিছিল শুরু হয়।

এ সময় লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল হাতে নেতাকর্মীদের দেখা যায়। লাল টুপি মাথায় হাজারও নেতাকর্মীর করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরও সব আয়োজন শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবার শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন