ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহের শুরুর দিকে তারা জুলাই মাসের বেতন-ভাতা পেতে পারেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জুলাই মাসের বেতন-ভাতার জিও পাওয়ার পর তা এজি অফিসে পাঠানো হয়েছে। এজি অফিসের অনুমোদন শেষে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে বেতন-ভাতার অর্থ পাঠানো হবে। আজ বৃহস্পতিবার এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহের শুরুর দিকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পেতে পারেন। 

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে এজি অফিসে এটি পাঠিয়ে দিয়েছি। দ্রুতই শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পাবেন।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন