ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনী প্রচার চালাতে প্রার্থীদের হাতে সময় আর কয়েক ঘণ্টা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

নির্বাচনী প্রচার চালাতে প্রার্থীদের হাতে সময় আর কয়েক ঘণ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ‘কাউন্টডাউন’ শুরু হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারের সময়।

অর্থাৎ প্রচার-প্রচারণার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে সময় আছে একদিনেরও কম।

গত ২২ জানুয়ারি শুরু হয়েছিল নির্বাচনী প্রচার। নিয়ম অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে তা শেষ করতে হবে।

নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। সেইসঙ্গে ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা আগেই নির্বাচনী প্রচার শেষ করতে হবে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, সে হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর আর কেউ নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

ভোটের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন করা হবে।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে আপাতত নির্বাচন হচ্ছে না।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!