ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ১১-দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার এই রিট দায়ের করেন ওই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।

রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তার প্রার্থী হওয়ার অযোগ্যতা সৃষ্টি করতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!