ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরুর ১১ দফা অঙ্গীকার

Authorনিউজ রুম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরুর ১১ দফা অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দর-পতেঙ্গা-সদরঘাট এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার নির্বাচনী প্রচারের মূল থিম হিসেবে ‘১১-তে ১১’ ঘোষণা করেছেন। এই স্লোগানের মাধ্যমে তিনি এলাকার উন্নয়নের জন্য ১১টি সুনির্দিষ্ট অঙ্গীকার ব্যক্ত করেছেন, যা নির্বাচিত হলে তিনি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার সকালে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে অঙ্গীকারগুলো তুলে ধরেন তিনি।

চট্টগ্রাম ১১ আসনের জন্য ১১টি মূল অঙ্গীকারের মধ্যে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি ১ হাজার ২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, কর্মসংস্থানের ব্যবস্থা, নিরাপদ এলাকা ও শক্তিশালী আইনশৃংখলা ব্যবস্থা গড়ে তোলা, তীব্র পানি সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণ, জলাবদ্ধতা ও যানজট মুক্ত করা, পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, টেকসই ও নিরাপদ রাস্তাঘাট তৈরি, বন্দর ব্যবস্থার আধুনিকায়ন, সহজ ও সমন্বিত নাগরিক সেবা এবং পরিকল্পিত আধুনিক নগরায়নের কথা বলা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এই ১১ দফা অঙ্গীকার কেবল নির্বাচনী স্লোগান নয়, এটি তার দলের স্ট্রং কমিটমেন্ট। তিনি চট্টগ্রামকে একটি পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম এয়ারপোর্টকে প্যাসেঞ্জার-কাম-কার্গো হাবে রূপান্তরের পরিকল্পনাও ব্যক্ত করেছেন।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশিরা যখন বাংলাদেশে আসে বন্দরের ডেলিভারি টাইম জানতে চায়৷ আগামী দিনে ইফেসিন্সে বাড়াতে হবে। ওয়ার্ল্ড কম্পিটিটিভ করতে করতে হবে।’

এই সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!