ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, দায়িত্ব থেকে বহিষ্কার জামায়াত নেতার স্ত্রী

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা, দায়িত্ব থেকে বহিষ্কার জামায়াত নেতার স্ত্রী

ঢাকার মিরপুর শহিদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে দুই এজেন্টকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই ঘটনায় এক পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, দাড়িপাল্লা প্রতীকের দুই এজেন্ট কেন্দ্রটিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত পোলিং কর্মকর্তা মোছা. সুমনা ইসলামের সহায়তায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর (২)(বি) ধারায় ওই দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মোছা. সুমনা ইসলাম একজন সহকারী শিক্ষিকা। তিনি স্থানীয় জামায়াতের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন