ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে জামায়াত কর্মীসহ গ্রেপ্তার পাঁচ, কারাদণ্ড

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

রাজধানীতে জামায়াত কর্মীসহ গ্রেপ্তার পাঁচ, কারাদণ্ড

রাজধানী ঢাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বুধবার রাজধানীর সূত্রাপুর, মতিঝিল ও ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামীর কর্মী হাবিবুর রহমানকে (৬৩) হাতেনাতে ধরা হয়। এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ছয় হাজার টাকা ছিল। ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

এ ছাড়া ওয়ারীতে কোনো কারণ ছাড়া ঘোরাঘুরি করার অপরাধে একজনকে এক মাস এবং অপর একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা পুলিশ নিয়ে নেতিবাচক মন্তব্য করায় ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এই সাজা দেওয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন