ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুন্সিগঞ্জ জেলা কারাগারে ২৪ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম

মুন্সিগঞ্জ জেলা কারাগারে ২৪ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট

মুন্সিগঞ্জ জেলা কারাগারের ২৪ জন কারাবন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাবন্দিদের মধ্যে মোট ২৭ জন পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে নিবন্ধন করেন। এর মধ্যে ২৪ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজন জামিনে বের হয়ে গেছেন। বাকি দুজন ভোট দেন নি।

জেল সুপার আরও বলেন, ‘ভোটগ্রহণের আগে বন্দিদের নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন এবং কর্তৃপক্ষের নিকট জমা দেন।’ 

এই উদ্যোগের কারণে কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচিত হলো। এই উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক বিরাট মাইলফলক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!