ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রংপুর-৩ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় জি এম কাদেরের লাঙ্গল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

রংপুর-৩ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় জি এম কাদেরের লাঙ্গল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে অনেকটা সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এ পর্যন্ত পাওয়া ফলাফল পাওয়া গেছে পাঁচটি কেন্দ্রের। এতে দেখা যায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান এগিয়ে আছেন। তবে তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রংপুর-৩ আসনের পাঁচটি কেন্দ্রে থেকে পাওয়া বেসরকারি ফলাফলে ২ হাজার ৭০৬ ভোটে পিছিয়ে আছেন জিএম কাদের। তিনি পেয়েছেন ১ হাজার ৫৪ ভোট। এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর মাহবুবুর ৩ হাজার ৭৬০ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৯৯২। মোট কেন্দ্র ১৬৯টি। ফল পাওয়া কেন্দ্রগুলো হলো ধাপ সাত গড়া মাদ্রাসা, দি মিলেনিয়াম স্কুল, মেডিকেল কলেজ হাইস্কুল, মরিয়ম নেসা সরকারি বালিকা বিদ্যালয় ও শাহাবাজপুর সরকারি বিদ্যালয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন