ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম

বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পালাবদল দেখলেও ইসলামি আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। এবার বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তন চেয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সংস্কার ও পরিবর্তনের পক্ষে বিপুলসংখ্যক মানুষ সমর্থন জানিয়েছে, যা জনগণের মনোভাবেরই প্রতিফলন।

তিনি আরও অভিযোগ করেন, যারা এখন ক্ষমতায় আছেন তারা সংখ্যাগরিষ্ঠের ভোট পাননি। নির্বাচনে অনিয়মের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘ইঞ্জিনিয়ারিং’, বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের দলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থান নেওয়া হবে বলে জানান।

স্বল্প আসন পেয়েও সংসদে যোগদানের বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটের যে অংশের স্বীকৃতি মিলেছে, সেটির মর্যাদা রক্ষা করতেই তারা সংসদে গেছেন। সেখানে দলীয় নয়, জনগণের স্বার্থে কথা বলবেন এবং অধিকার আদায়ে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।

সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, এমপি-মন্ত্রীদের সরকারি প্লট ও করমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার ঘোষণা তারাই আগে দিয়েছিলেন। সরকার একই পথে হাঁটায় তিনি অভিনন্দন জানান। এছাড়া প্রবাসী আয়-সংক্রান্ত কর্মীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকেও ইতিবাচক বলে মন্তব্য করেন।

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি রমজানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। কেউ চাঁদা দাবি করলে তা না দিতে এবং বাধা এলে দলকে জানাতে অনুরোধ করেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সুযোগ পেলে মাসে অন্তত একদিন সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তাদের মতামত, সমালোচনা ও পরামর্শ শুনবেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন