ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: নজরুল ইসলাম খান

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ এএম

ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, ‘১২৭টি বিষয় সামনে এসেছে, যা কিছু ঘটছে তা নির্বাচনের পরিবেশকে ব্যাহত করেছে। এটা অনাকাঙ্ক্ষিত।’
তিনি বলেন, ‘ভোট গণনা না হওয়া পর্যন্ত সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের ফলাফল বুঝে নেওয়ার পর কেন্দ্র ত্যাগ করবেন। ভোটের ফলাফল বুঝে না পেলে কেন্দ্র ত্যাগ করা যাবে না।’

বুধবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতের বক্তব্য প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হলো এটা তার ব্যবস্যার টাকা। কিন্তু যাকে আটক করা হলো, তিনি কোনো ব্যবসায়ী নন, তার আয়কর রির্টানে বিশ্লেষণ করলে দেখা যায় তিন হাজার টাকা আয়কর দিয়েছেন।’

সৈয়দপুর বিমান বন্দরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘যিনি ব্যবসায়ী নন, তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া যায় কেন?’
নজরুল ইসলাম খান বলেন, ‘এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হোক। এই দাবিতে অনেক সাথী জীবন দিয়েছে। আমরা সুযোগ পেলে জুলাই সনদ ও ইশতেহার বাস্তবায়ন করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ, মাহদী আমিন, সালেহ শিবলী, গিয়াসউদ্দিন রিমন, মেহেদুল ইসলাম, সাত্তার পাটোয়ারী প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!