ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যতদিনে প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

যতদিনে প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফল

যতদিনে প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফল

এমটিনিউজ২৪ ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে এবং কোনোভাবে পরীক্ষার ক্ষতিসাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

 

এবার খাতা মুল্যায়নে মানবিক নম্বর দেয়ার নির্দেশনা নেই, উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান তিনি। আনন্দমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে এবং ৬০ দিনের মধ্যে ফলাফল দেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।

 

মন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র, ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন