ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির মনোনয়ন পাননি আলোচিত নেত্রী পাপিয়া

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পিএম

বিএনপির মনোনয়ন পাননি আলোচিত নেত্রী পাপিয়া

বিএনপির মনোনয়ন পাননি আলোচিত নেত্রী পাপিয়া

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তবে এতে মনোনয়ন পাননি আলোচিত বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন ফরম কিনেছিলেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। 

তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিএনপির রাজনীতিতে অতি পরিচিত মুখ আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

তার স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!