ঢাকা   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

Authorনিউজ রুম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের ভিত্তিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার তার নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ ছাড়া, ওই যোগদান অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে প্রচার করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। তাকে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন